• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
হেডলাইন :
কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৬ উদযাপন উপলক্ষে আজকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান

মোঃ মিজানুর রহমান / ৬৬ দেখেছেন
আপলোড : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৬ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা) ২য় বারের মতো নির্বাচিত হয়েছেন আব্দুল আলীম, ডিপ্লোমা ইন এরাবিক, এম.এ (ডাবল), এম.ফিল, সহকারী অধ্যাপক (আরবি), পাতাড়ী ফাযিল মাদ্রাসা, সাপাহার, নওগাঁ । আজকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। তিনি প্রথমে আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ এবং নিজের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

অসংখ্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন প্রিয় প্রতিষ্ঠান পাতাড়ী ফাযিল মাদ্রাসা, সাপাহার, নওগাঁ এর পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ও অধ্যক্ষ জনাব মোঃ সানাউল্লাহ স্যারের প্রতি, গভর্নিং বডির সম্মানিত সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ স্যার ও সদস্যবৃন্দের প্রতি, আমার প্রিয় সহকর্মীবৃন্দের প্রতি, শিক্ষার্থীবৃন্দের প্রতি ও অভিভাবকদের প্রতি। আমার এ অর্জনে তাঁদের সহযোগিতা, পরামর্শ ও অনুপ্রেরণা ছিল অনেক মূল্যবান।

আরো আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ শামসুল কবীর স্যার ও একাডেমিক সুপারভাইজার জনাব নাজমা আক্তার ম্যামের প্রতি। কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন উপজেলা পর্যায়ের বাছাই কমিটির সম্মানিত সদস্যবৃন্দের প্রতি।

আরো কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ শাহাদাত হোসেন স্যারের প্রতি। কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছেন জেলা পর্যায়ের বাছাই কমিটির সম্মানিত সদস্যবৃন্দের প্রতি।

আরো আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রফেসর মোহা. আছাদুজ্জামান স্যার, পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চল, রাজশাহী এর প্রতি। কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি বিভাগীয় পর্যায়ের বাছাই কমিটির সম্মানিত সদস্যবৃন্দের প্রতি।

অসংখ্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন

প্রফেসর মুহাম্মদ আব্দুস সবুর স্যার, পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা এর প্রতি। কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি জাতীয় পর্যায়ের বাছাই কমিটির সম্মানিত সদস্যবৃন্দের প্রতি।

অসংখ্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জনাব মোহাম্মদ মাকসুদুর রহমান স্যার, সরকারের অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) ও বিএমটিটিআই কর্তৃক পরিচালিত অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স এর সাবেক ও সফল পরিচালক এর প্রতি। কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি প্রফেসর মাহমুদুল হক স্যার, অধ্যক্ষ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই) এর প্রতি। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ড. মোহাম্মদ মিজানুর রহমান স্যার, প্রফেসর আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও পরিচালক, অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স, বিএমটিটিআই এর প্রতি এবং ড. মোঃ নুরুল্লাহ স্যার, উপাধ্যক্ষ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই) এর প্রতি। যারা আমার মহান পেশা শিক্ষকতা জীবনের শিক্ষক।

আরো আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষা জীবনের সকল সম্মানিত শিক্ষকগণের প্রতি।

যাঁরা আমাকে সন্তানের মতো সুশিক্ষা, শাসন ও স্নেহ দিয়ে তিলে তিলে বড় করেছেন।

অসংখ্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স (বিএমটিটিআই) শিক্ষা পরিবারের সম্মতি প্রশিক্ষক মন্ডলী ও প্রশিক্ষণার্থীবৃন্দের প্রতি। যাঁরা আমার অনুপ্রেরণার উৎস।

আরো আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন শুভাকাঙ্ক্ষী, আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও ফেসবুক বন্ধুদের প্রতি যাদের দোয়া ও অনুপ্রেরণা সব সময় আমাকে সামনে এগিয়ে যেতে সাহস যুগিয়েছে।

আরো আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা নিজ পরিবারের প্রতি। যাদের অনুপ্রেরণা ও উৎসাহ আমাকে এমন স্বপ্ন দেখতে সাহায্য করে।

শিক্ষকতা জীবনের এই পর্যায়ে এসে এমন অর্জন যেমন আনন্দিত করেছে তেমনি দায়িত্ব ও কর্তব্য বাড়িয়ে দিয়েছে। আমি সব সময় চেষ্টা করি নিজের সেরাটা দিয়ে প্রতিষ্ঠান, সহকর্মী ও শিক্ষার্থীদের পাশে থাকতে। আজীবন থাকব ইনশাআল্লাহ।

জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ উদযাপন উপলক্ষে প্রথমবারের মতো শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা) বিভাগীয় পর্যায়ে এসে থেমে যেতে হয়েছিল। এরপর লম্বা বিরতি ও প্রস্তুতি। কোন কাজ যদি আন্তরিকতা ও একনিষ্ঠতা দিয়ে লাগাতার করা হয় সেখানে ফলাফল দেরিতে হলেও তা হয় অনেক মধুর ও আনন্দের যা আমাকে আল্লাহ তা’আলা দান করেছেন।

পরিশেষে সকলের নিকট দোয়াপ্রার্থী আল্লাহ তা’আলা যেন আমাকে আমার উপর অর্পিত দায়িত্ব সুস্থ্য ও সুন্দর থেকে যথাযথভাবে পালন করার তাওফীক দান করেন। আমার স্বপ্ন আমার প্রতিষ্ঠান, সহকর্মী ও শিক্ষার্থীদের উন্নয়ন। আমার স্বপ্ন পূরনে সকলের দোয়া প্রার্থী। সবাইকে আল্লাহ তা’আলা ভালো রাখুন এবং সুস্থ রাখুন এই শুভ কামনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..