• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
হেডলাইন:
চাঁদাবাজি মামলায় জামিন পেলেন অগ্রযাত্রার দুই সম্পাদক চারুকলায় বিশেষ অবদান রাখায় ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া ‎খুলনা বিভাগে ১০ জেলায় ভোক্তার অভিযান: ২ লাখ টাকা জরিমানা বৈরাগে চেয়ারম্যান প্রার্থী লোকমান শাহর প্রতিশ্রুতি ঘিরে আলোচনা-সমালোচনা সীমান্তে পুশ ইন চেষ্টা প্রতিহতের দাবি: নির্দিষ্ট স্থান-সময় প্রকাশ করেনি বিজিবি সোনারগাঁওয়ে বিএনপি নেতা মাসুম বিল্লাহকে ফুলেল শুভেচ্ছা দিলেন মেম্বারপ্রার্থী নজরুল এমপির বক্তব্য শেষে ইউএনওর হাততালি, নিজেকে বিএনপির লিডার দাবি বেনাপোল বর্ডার দিয়ে ভারত থেকে ৩ জনকে বাংলাদেশে ফেরত কালীগঞ্জে স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার দায়ে স্বামী রউফ সরদারের মৃত্যুদণ্ড নতুন করে সমাবর্তন ফি নির্ধারণ করল জবি প্রশাসন

মায়ের পাশে কাটানো প্রতিটি মুহূর্ত জীবনের সবচেয়ে মূল্যবান সময় : শিক্ষামন্ত্রী

মোঃ শরিফুল ইসলাম / ১৩৬০ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

মন্ত্রীত্বের ক্রান্তিকালে মা’কে জড়িয়ে ধরেছেন শিক্ষামন্ত্রী ড. আর ন ম এহসানুল হক মিলন:ছবি-সংগৃহীত

 

“মায়ের পাশে কাটানো প্রতিটি মুহূর্ত জীবনের সবচেয়ে মূল্যবান সময়, মাতৃভালোবাসা প্রাপ্তি পৃথিবীর সবচেয়ে বড় প্রাপ্তি। আল্লাহ যেন সব সময় মাকে সুস্থ, ভালো ও হাসিখুশি রাখেন।” – নিজের মা কে নিয়ে ফেসবুকে এমন আবেগঘন পোস্ট করে প্রশংসায় ভাসছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ৯ টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এ পোস্ট করেন।

মুহূর্তে ভাইরাল হওয়া তার এ পোস্টে মাত্র এক ঘন্টায় ৮ হাজার লাভ রিয়েক্ট ও ২৫৫ কমেন্ট পাওয়া যায়‌। সেখানে রফিজুর রহমান নামের এক ব্যক্তি তার কমেন্টে লিখেছেন- “স্যারের এই মাতৃভক্তি আমাকে ভীষণভাবে মুগ্ধ করে।”

সিফাত আরা নিধি লিখেছেন- ” প্রতিটি সন্তানের যোগ্যতা হোক তার মা কে এতটুকু যত্নে রাখার।”

সাকিবাল হাসান নওশাদ লিখেছেন-” স্যার আপনার এই মাতৃভক্তি প্রতিটি ছাত্রের অনুপ্রেরণা।”

নূরুল আমিন এ টি লিখেছেন-” দ্যা লাভ অব মাদার ইজ নেভার এক্সিস্টেন্স।”

মুমিনুল হক লিখেছেন-” আপনিই সৌভাগ্যবান, আপনার মা এখনো জীবিত।”

রাজীব দেব তার এ মাতৃভক্তিকে সাহিত্যের ভাষায় সংজ্ঞায়িত করেছেন। তিনি লিখেছেন-” মায়ের সাথে সন্তানের হয় অলিখিত প্রেমচুক্তি।”

সময়ের প্রভাবশালী জনপ্রিয় এ মন্ত্রী যখন নানা বিতর্কে জর্জরিত, পতনচিন্তে ক্লান্ত ! ঠিক এমন ই সময়ে নিজের মা কে নিয়ে এমন প্রেমাসিক্ত শ্রদ্ধাপূর্ণ ফেসবুক স্ট্যাটাস তার পুরোনো জনপ্রিয়তায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছে নেটিজেনরা।

এছাড়া অনুসরণ যোগ্য এ স্ট্যাটাসটি –“মায়ের পাশে কাটানো প্রতিটি মুহুর্ত জীবনে সবচেয়ে মূল্যবান সময়” নতুন প্রজন্মের কাছে শিক্ষণীয় বিষয় হয়ে থাকবে ।

আরও পড়ুন  পাটগ্রামে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ১১দলীয় জোটের গণ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত


আপনার মতামত লিখুন :

One response to “মায়ের পাশে কাটানো প্রতিটি মুহূর্ত জীবনের সবচেয়ে মূল্যবান সময় : শিক্ষামন্ত্রী”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..