• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

বটিয়াঘাটা বাইনতলা বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট আউটলেট শাখার শুভ উদ্বোধন

মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার / ৫৬ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

খুলনার বটিয়াঘাটা থানার ৭ নং আমিরপুর ইউনিয়নের বাইনতলা বাজারে ব্যাংক এশিয়া পিএলসির নতুন এজেন্ট আউটলেটের শুভ উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য ব্যাংকিং সেবা আরও সহজ ও হাতের নাগালে এসেছে।

শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া পিএলসির এফভিপি ও হেড অব ব্রাঞ্চ, খুলনা মো. আব্দুল মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ মো. হাফিজুর রহমান।

এ সময় বাইনতলা বাজারের স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি এবং বাজার কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাইনতলা বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট আউটলেট চালুর ফলে এলাকার মানুষকে ব্যাংকিং সেবা গ্রহণের জন্য দূরে যেতে হবে না। স্থানীয় পর্যায়ে সহজে ও দ্রুত ব্যাংকিং সেবা পাওয়ার পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের সময় ও যাতায়াতের ভোগান্তি কমবে।

নতুন এজেন্ট আউটলেটের মাধ্যমে এলাকার মানুষের আর্থিক লেনদেন আরও সহজ, নিরাপদ ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও স্থানীয় ব্যবসায়ীরা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ব্যাংক এশিয়ার নতুন এজেন্ট আউটলেটের সফলতা ও এলাকার মানুষের কল্যাণ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..