• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
হেডলাইন :
ভারী বর্ষণের কবলে দহগ্রাম ইউনিয়নের প্রধান সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন গণঅভ্যুত্থান দিবসে ঠাকূরগাঁওয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা। ‎মোংলায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি জামায়াতে ইসলামীর গণমিছিল পানছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ও পুরস্কার বিতরণ গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নসহ ৪ দফা দাবিতে কাঁঠালিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে শ্রদ্ধা ও গাম্ভীর্যে উদযাপিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পাটগ্রামে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ১১দলীয় জোটের গণ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে উত্তাল ঢাকা মহানগর ছাত্রদল

বিশেষ প্রতিনিধি,ঢাকা: / ৬১৪ দেখেছেন
আপলোড : রবিবার, ২ আগস্ট, ২০২৬

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশবরেণ্য রাজনীবিদদের সম্পর্কে ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি) নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর সাম্প্রতিক কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ঢাকা মহানগর ছাত্রদল। শনিবার (১ আগস্ট) রাতে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের উদ্যোগে রাজধানীতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।

 

প্রজ্জ্বলিত মশাল হাতে ​বিক্ষোভ মিছিলটি রাজধানীর সাইন্সল্যাব মোড় থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গ্রিন রোডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন থানা ও কলেজ ইউনিটের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

 

​মিছিল চলাকালে নেতাকর্মীরা নাসির উদ্দিন পাটোয়ারীর বক্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। সংক্ষিপ্ত সমাবেশ ও নেতাদের বক্তব্য ​মিছিল শেষে গ্রিন রোডে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ছাত্রদল নেতৃবৃন্দ। ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিম উদ্দিন আবিদ এবং সরকারী টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রিয়াদ হাসান এনসিপি নেতা পাটোয়ারীকে উদ্দেশ্য করে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

 

​বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশে যদি কেউ সুস্থ ধারার রাজনীতি করতে চায়, তবে তা স্বাগত জানানো হবে। কিন্তু রাজনীতির নামে কুরুচিপূর্ণ মন্তব্য বা অপরাজনীতি করার চেষ্টা করা হলে ছাত্রদল রাজপথে তার উপযুক্ত দাঁতভাঙা জবাব দেবে।তারা অবিলম্বে এ ধরনের বক্তব্য প্রত্যাহার এবং এনসিপির শীর্ষ নেতৃত্বকে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

 

​উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে উক্ত মশাল মিছিলে উপস্থিত ছিলেন ​ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মোহন ও মোঃ হাসিবুর রহমান শুভ, সহ-সাধারণ সম্পাদক রিয়াদ খান।
​বিভিন্ন থানা ও কলেজ ইউনিটের মধ্যে সরকারী টিচার্স ট্রেনিং কলেজের সাবেক সদস্য সচিব ফিহান মাহাদিয়ান আলম, কলাবাগান থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রবিন বাকাউল, হাজারীবাগ থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ রফিক, নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম, নিউ মার্কেট থানার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আসিফ হক ও যুগ্ম আহ্বায়ক জহির পাটোয়ারী, ধানমন্ডি থানার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুকুজামান জুয়েল, যুগ্ম আহ্বায়ক পলাশ হাওলাদার ও মোঃ সোহান হোসেন।

 

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন ১৫ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রানা মাতবর সানা, সাধারণ সম্পাদক আল মামুন, সিনিয়র সহ-সভাপতি ইউসুফ দিপু, সহ-সভাপতি নাঈম খান, সাংগঠনিক সম্পাদক নিরব খান, যুগ্ম সম্পাদক আল মমিন ও রাকিব মোল্লা।এতে আরোও উপস্থিত ছিলেন কলাবাগান থানা, নিউমার্কেট থানা, হাজারীবাগ থানা এবং নিউ মডেল কলেজ ও টিটিসি কলেজের বিপুলসংখ্যক নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..