• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
হেডলাইন :
কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

বাঘাইছড়িতে ক্রীড়া সংগঠন মুসলিম ব্লক জাগরণী ক্লাবের নতুন কমিটি গঠন

‎মোঃ আসিফ ইসলাম সাইফ ‎বাঘাইছড়ি প্রতিনিধি- / ১০৩ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় তরুণদের ক্রীড়াচর্চা ও সুস্থ বিনোদনের অন্যতম সংগঠন মুসলিম ব্লক জাগরণী ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।

‎গতকাল বুধবার (২৯ এপ্রিল) রাত ৯টায় ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানের মাধ্যমে আগামী দুই বছরের জন্য ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

‎সভায় সর্বসম্মতিক্রমে মোঃ সেলিম জাবেদ’কে সভাপতি, হাবিবুর রহমান’কে সাধারণ সম্পাদক এবং মহর আলী’কে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। নবগঠিত কমিটিতে এলাকার উদ্যমী ও ক্রীড়াপ্রেমী তরুণদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও প্রাণবন্ত করে তুলবে বলে আশা করা হচ্ছে।

‎অনুষ্ঠানে ক্লাবের ২১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের পরামর্শ ও দিকনির্দেশনায় নতুন কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়। সভায় ক্লাবের পূর্ববর্তী ক্রীড়া কার্যক্রমের মূল্যায়ন এবং ভবিষ্যতে বিভিন্ন খেলাধুলা আয়োজনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

‎নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, তারা ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন জনপ্রিয় খেলাধুলার নিয়মিত আয়োজনের মাধ্যমে এলাকার যুবসমাজকে মাঠমুখী করতে কাজ করবেন। পাশাপাশি মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে তরুণদের দূরে রেখে সুস্থ, শৃঙ্খলাপূর্ণ ও ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তারা।

‎এছাড়াও আন্তঃএলাকা ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন, নতুন খেলোয়াড় তৈরি, প্রতিভা বিকাশ এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথাও জানান তারা।

‎সভা শেষে উপস্থিত সদস্যরা নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং ক্লাবের ক্রীড়া কার্যক্রম আরও সমৃদ্ধ ও সফল হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..