• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
হেডলাইন :
কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে ডাচ-বাংলা ব্যাংকের সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত

অভিষেক চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ / ৫৫ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড এর উদ্যোগে এক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় আর্থিক সচেতনতা বৃদ্ধি, সঞ্চয়ের গুরুত্ব, আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণ এবং ডিজিটাল লেনদেন সম্পর্কে অংশগ্রহণকারীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০ টায় ৩০শে এপ্রিল রাণীশংকৈল ডিগ্রী কলেজ হলরুমে এ কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিজিওনাল ম্যানেজার নাদিয়ান মইন চৌধুরী ( RMAB ) , এসে এম শহিদুল ইসলাম (RM রকেট) দিনাজপুর , আসাদুজ্জামান কমপ্লায়েন্স ম্যানেজার ঠাকুরগাঁও , দবিরুল ইসলাম মাস্টার এজেন্ট রাণীশংকৈলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সমাজে শিক্ষার প্রসার এবং আর্থিক জ্ঞান বৃদ্ধির মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কর্মশালায় উপস্থিত অংশগ্রহণকারীরা জানান, এ আয়োজনের মাধ্যমে তারা ব্যাংকিং কার্যক্রম, সঞ্চয় পদ্ধতি এবং নিরাপদ আর্থিক লেনদেন সম্পর্কে নতুন ধারণা লাভ করেছেন।
শেষে উপস্থিত অতিথিরা এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..