• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
হেডলাইন :
কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর উদ্যোগে নওমুসলিম ও হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ 

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি / ২৩৯ দেখেছেন
আপলোড : বুধবার, ১৮ মার্চ, ২০২৬


‎সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর উদ্যোগে খাগড়াছড়ি জেলার আবু হুরায়রা (রঃ) মাদ্রাসায় মঙ্গলবার বিকাল ৩০.০০ ঘটিকায় পার্বত্য চট্টগ্রামের নওমুসলিম ও হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় ‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক মোঃ মোস্তফা আল ইহযায। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ঈদুল ফিতর আমাদের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। দিনটি আমাদের মুসলিম ভাইদের বড়ই আনন্দের এবং খুশির দিন। পার্বত্য চট্টগ্রামের নওমুসলিমরা দূর্গম পাহাড়ি এলাকায় বসবাস করায় এবং ভিন্ন ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করার কারণে নিজ জাতিগোষ্ঠী থেকে বিচ্ছিন্ন হয়ে চরম অর্থনৈতিক ও খাদ্য সংকটের মধ্যে দিয়ে জীবনযাপন করছে তারা। নওমুসলিমরা যেমন ভাবে পরিবার থেকে বঞ্চিত ও অবহেলিত ঠিক তেমনি ভাবে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার নিকটেও বঞ্চিত ও অবহেলিত হয়ে আসছে। রাষ্ট্রীয় ভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে হতদরিদ্রের জন্য সহযোগিতা প্রদান করা হলেও পার্বত্য অঞ্চলের প্রশাসনিক কাঠামো উপজাতিদের হাতে থাকায় নওমুসলিমগণ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকে। নওমুসলিমদের প্রতি সাহির্যের হাত বাড়িয়ে দিতে রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার প্রতি বিশেষ অনুরোধ করেন তিনি। সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর উদ্যোগে নওমুসলিমদের ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে বরাবরের মতো এবাও ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করা হয়েছে। আগামীতেও সংগঠনের সদস্যদের নিয়ে নওমুসলিম ও পার্বত্য চট্টগ্রামের হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় মাওলানা নুরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মুফতী ইমাম উদ্দিন কাশেমী, মাওলানা জাহাঙ্গীর আলম, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, শিক্ষাবিদ মরিয়ম বেগম, নওমুসলিম কল্যাণ পরিষদ এর সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও সম্পাদক মোঃ জুয়েল হোসেন, প্রমুখ।

‎ঈদ সামগ্রীর মধ্যে ছিল, চাউল, ডাল, তেল, পেঁয়াজ, ডিম, নুডুলস, চিনি, লাচ্চা সেমাই, দুধ, ১০ ধরনের খাদ্য সামগ্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..