• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
হেডলাইন :
বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ

বরিশালে মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ / ১২ দেখেছেন
আপলোড : শনিবার, ২ মে, ২০২৬

মহান মে দিবস উপলক্ষে বরিশালে সাংবাদিকদের শ্রমের মর্যাদা, ন্যায্য বেতন, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও অধিকার আদায়ে করণীয় বিষয় নিয়ে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১লা মে সন্ধ্যা সাড়ে ৭ টায় বরিশাল প্রেস ক্লাবে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা।

বক্তব্য রাখেন জেলা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও দৈনিক সংগ্রামের ব্যুরো চিফ শাহে আলম, সহ সভাপতি ও বাসস এর প্রতিনিধি এম মোফাজ্জেল, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমাদের সময়’র ব্যুরো চিফ আল মামুন, দপ্তর সম্পাদক ও দৈনিক বর্তমান’র ব্যুরো চিফ মোঃ মামুন-অর-রশিদ, সিনিয়র সদস্য আরিফ রহমান প্রমুখ।

সভায় বক্তারা সাংবাদিকদের অধিকার, ন্যায্য মজুরী প্রদান, আর্থিক ও চাকুরীর নিরাপত্তা বিধান সহ নানা বিষয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য পারভেজ সরদার, আরিফ হোসেন, আমিনুল শাহীন, এম সাইফুল, আঃ রহমান, নাসির উদ্দিন, মাসুদ রানা, শফিকুল ইসলাম, একরামুল একরাম, সাকিব রেজা, রাজিব খান সহ অনেক সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..