• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
হেডলাইন :
বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ

মাটিরাঙ্গায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার পেল খাদ্য সহায়তা

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি / ১২ দেখেছেন
আপলোড : রবিবার, ৩ মে, ২০২৬

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যােগে সাম্প্রতিক ভয়াবহ কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।

রোববার (৩ মে) বিকেলের দিকে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের হাতে ২০ কেজি করে খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।

মাটিরাঙ্গা পৌর ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি প্রিয়া।

খাদ্য সহায়তা বিতরণকালে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা ও সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খাদ্য সহায়তা ​বিতরণকালে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি প্রিয়া বলেন, সাম্প্রতিক কাল বৈশাখী ঝড়ে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় অসংখ্য গাছপালা উপড়ে যায় এবং বেশ কিছু ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে পড়ে। সেই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে স্থানীয় প্রশাসন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে প্রয়োজনীয় ঢেউটিনও বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানানো হয়।

দুর্যোগে খাদ্য সহায়তা পেয়ে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..