• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

আনোয়ারার গর্ব পুষ্পিতা দাস, জেলা দলে জায়গা করে নিলেন প্রতিভাবান মিডফিল্ডার

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: / ২১৬ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

নিজের অসাধারণ ফুটবল নৈপুণ্যে “নতুন কুঁড়ি ২০২৬” জেলা দলে জায়গা করে নিয়েছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কৃতি শিক্ষার্থী পুষ্পিতা দাস। তার এই সাফল্যে আনন্দিত স্থানীয় ক্রীড়ামোদী ও এলাকাবাসী।

মাঠে দারুণ ড্রিবলিং, নিখুঁত পাসিং দক্ষতা, চমৎকার বল কন্ট্রোল এবং অসাধারণ ভিশনের মাধ্যমে বাছাইপর্বে নজর কাড়েন এই প্রতিভাবান মিডফিল্ডার। সৃজনশীল প্লেমেকিং, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা এবং আক্রমণ ও রক্ষণ—দুই দিকেই সমান পারদর্শিতা তার খেলায় ফুটে উঠেছে।

পুষ্পিতা দাস আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তার এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
সংশ্লিষ্টদের আশা, ধারাবাহিক পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনা পেলে পুষ্পিতা একদিন চট্টগ্রাম ছাড়িয়ে জাতীয় পর্যায়েও উজ্জ্বল ভূমিকা রাখবেন।

তার আগামীর পথচলা আরও সফল হোক—এমন শুভকামনা জানিয়েছেন সকলেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..