• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
হেডলাইন :
কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন

বিশেষ প্রতিনিধি,বাঁশখালী / ১৯১ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার অন্তর্গত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।

আজ ২৬মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষক মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ইউনুছ এর সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক জনাব নুরুল ইসলামের সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মুহাম্মদ সরোয়ার হোসাইন,বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জনাব মুহাম্মদ ইউনুছ,সিনিয়র শিক্ষক জনাব মুহাম্মদ তৈয়ব চৌধুরী, জনাব মুহাম্মদ আইয়ু্ব,সহকারী শিক্ষক জনাব নুর আহমদ।এছাড়াও দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা জনাবা সোহেলী ফারজানা।

আলোচনা শেষে মুনাজাত পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব নুর আহমদ।মুনাজাতে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশের কল্যাণ ও বিদ্যালয়ের সার্বিক উন্নতির জন্য দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..