• রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
হেডলাইন :

জবির একাউন্টিং বিভাগের শিক্ষার্থী আরাফাতের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ

সীমান্ত,জবি প্রতিনিধি: / ৩১৭৩ দেখেছেন
আপলোড : শনিবার, ৬ জুন, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী মবিন আরাফাতের বিরুদ্ধে সনাতন ধর্ম অবমাননার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা যায়, সনাতন ধর্মভিত্তিক ফেসবুক পেজ ‘ট্রেন্ডস ইন বেঙ্গল’-এর একটি পোস্টে দেবীকে কটাক্ষ করে মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ওই মন্তব্যের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। সংশ্লিষ্ট অনেকেই বিষয়টির দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মবিন আরাফাতের মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি কলটি বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে পুনরায় যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, সংশ্লিষ্ট সময়ে ফোনটি তার কাছে ছিল না। তিনি জানান, পরিবারের ছোট শিশুরা অসাবধানতাবশত ওই মন্তব্য করে থাকতে পারে। এ ঘটনায় তিনি নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. নাসির উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি সম্পর্কে আমি এখনও আনুষ্ঠানিকভাবে অবগত নই। তবে কোনো ধর্ম বা ধর্মীয় বিশ্বাসের প্রতি অবমাননাকর আচরণ কখনোই কাম্য নয়। লিখিত অভিযোগ বা প্রমাণ পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে। তবে অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তদন্ত বা সিদ্ধান্ত গ্রহণের ঘোষণা পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..