• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:২২ অপরাহ্ন

মুক্তাগাছার রঘুনাথপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু!

মোঃ সোহানুর রহমান। / ১০৯ দেখেছেন
আপলোড : রবিবার, ৭ জুন, ২০২৬

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (৭ জুন) আনুমানিক দুপুর ৩টার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গোসল করতে গিয়ে অসাবধানতাবশত পানিতে ডুবে যায় শিশু দুজন।

নিহতরা হলো রঘুনাথপুর গ্রামের মো. শাকিল মিয়ার মেয়ে মোছা. মরিয়ম আক্তার এবং মো. আনোয়ার হোসেনের ছেলে মো. হোসাইন। দীর্ঘ সময় ধরে তাদের খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে। পরে তাদের মৃত ঘোষণা করা হয়।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। প্রতিবেশী ও এলাকাবাসী ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরাও নিহত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি বর্ষাকালে শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..