• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
হেডলাইন :
রুহিয়ায় শুক নদীকে ঘিরে ভুমিহীন রবিউলের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের নিয়মিত চোখের পরীক্ষা জরুরি—এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম ভারপ্রাপ্তের ভারে মুখ থুবড়ে পড়েছে পাটগ্রামের সাব রেজিষ্ট্রি ও ভূমি অফিসের সেবা কার্যক্রম পাতলীতে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইনের শুভ উদ্বোধন দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করবো, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রোপা আমান বীজ বিতরণ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া অবস্থানে পিছু হটলো বিএসএফ

মো: সাকিব চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি / ৬ দেখেছেন
আপলোড : শনিবার, ২০ জুন, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

তবে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি ও তাৎক্ষণিক পদক্ষেপের কারণে সেই চেষ্টা সফল হয়নি। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেয় বিএসএফ।

শনিবার (২০ জুন) সকালে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুন) গভীর রাতে চৌকা সীমান্তের শূন্যরেখা এলাকায় ২০ জন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়।

তাদের মধ্যে ১১ জন নারী, চারজন শিশু এবং পাঁচজন পুরুষ ছিলেন।
লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

বিজিবির বাধার মুখে ওই ব্যক্তিরা শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান নিতে বাধ্য হন। পরবর্তীতে বিএসএফ তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যায়।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার রয়েছে। এ ধরনের যেকোনো পুশ-ইনের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..