• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
হেডলাইন :
রুহিয়ায় শুক নদীকে ঘিরে ভুমিহীন রবিউলের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের নিয়মিত চোখের পরীক্ষা জরুরি—এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম ভারপ্রাপ্তের ভারে মুখ থুবড়ে পড়েছে পাটগ্রামের সাব রেজিষ্ট্রি ও ভূমি অফিসের সেবা কার্যক্রম পাতলীতে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইনের শুভ উদ্বোধন দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করবো, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রোপা আমান বীজ বিতরণ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী

পাতলীতে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

পারভেজ, বরিশাল প্রতিনিধি: / ৭ দেখেছেন
আপলোড : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনকে আরও জনপ্রিয় করতে পূবালী ব্যাংক পিএলসি’র রুপাতলী শাখার উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

“লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এবং “এক দেশ, এক কিউআর—লেনদেন হবে বাংলা কিউআর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার ২৮ শে জুলাই বিকেল ৫টায় নগরীর রুপাতলী শাখায় ফিতা কেটে এবং বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি’র রুপাতলী শাখার ব্যবস্থাপক মো. মামুন অর রশীদ।এ সময় ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথি এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা কিউআর দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও সর্বজনীন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে ব্যবসায়ী ও গ্রাহক উভয়েই দ্রুত এবং ঝামেলামুক্তভাবে অর্থ লেনদেন করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..