• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
হেডলাইন :
রুহিয়ায় শুক নদীকে ঘিরে ভুমিহীন রবিউলের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের নিয়মিত চোখের পরীক্ষা জরুরি—এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম ভারপ্রাপ্তের ভারে মুখ থুবড়ে পড়েছে পাটগ্রামের সাব রেজিষ্ট্রি ও ভূমি অফিসের সেবা কার্যক্রম পাতলীতে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইনের শুভ উদ্বোধন দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করবো, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রোপা আমান বীজ বিতরণ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী

সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের নিয়মিত চোখের পরীক্ষা জরুরি—এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি: / ৬৮ দেখেছেন
আপলোড : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বাংলাদেশের সড়ক নিরাপত্তা উন্নয়ন এবং বাসচালকদের দৃষ্টিশক্তি সুরক্ষায় কম্প্রিহেনসিভ আই কেয়ার সার্ভিস (চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম) বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরে একটি স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে

বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ সমিতির হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে দক্ষ চালকের পাশাপাশি সুস্থ দৃষ্টিশক্তিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। চালকদের নিয়মিত চোখের পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা গেলে অনেক সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব। তিনি এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ভূয়সী প্রশংসা করেন।
সভায় সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক এবং বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি (গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল), দিনাজপুরের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি, বিআরটিএ দিনাজপুর সার্কেলের সহকারী পরিচালক মো. শামসুল কবীর, অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ, গুড পিপল ইন্টারন্যাশনালের প্রজেক্ট ম্যানেজার মো. মিনহাজ আহমেদ, ডা. কে. জামান বিএনএসবি আই হসপিটাল, ময়মনসিংহের পরিচালক মো. শরীফুজ্জামান পরাগ, বিএনএসবির চহ্মু হাসপাতালের সাধারণ সম্পাদক ডা: মোঃ ইজদানী, দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি ভবানী শংকর আগরওয়ালা এবং দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মো. আব্দুল কাইয়ুম।

সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা হ্রাসে চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা ও সচেতনতা কার্যক্রম জোরদার করা প্রয়োজন। এ প্রকল্পের মাধ্যমে বাসচালকদের নিয়মিত চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং ফলোআপ কার্যক্রম পরিচালনা করা হবে, যা নিরাপদ সড়ক ব্যবস্থাপনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি বাস্তবায়ন করে গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল, নিউটাউন, দিনাজপুর। এতে কারিগরি ও আর্থিক সহযোগিতা প্রদান করছে অরবিস ইন্টারন্যাশনাল এবং গুড পিপল ইন্টারন্যাশনাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..