• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
হেডলাইন :
রুহিয়ায় শুক নদীকে ঘিরে ভুমিহীন রবিউলের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের নিয়মিত চোখের পরীক্ষা জরুরি—এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম ভারপ্রাপ্তের ভারে মুখ থুবড়ে পড়েছে পাটগ্রামের সাব রেজিষ্ট্রি ও ভূমি অফিসের সেবা কার্যক্রম পাতলীতে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইনের শুভ উদ্বোধন দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করবো, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রোপা আমান বীজ বিতরণ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী

ধর্ম অবমাননা ও মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

এস,এম হেলাল খন্দকার, জেলা প্রতিনিধি, রাজবাড়ী॥ / ১৬ দেখেছেন
আপলোড : শনিবার, ২০ জুন, ২০২৬

ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা ও গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে রাজবাড়ী শহরের পান্না চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ও রেল গেইট প্রদক্ষিণ শেষে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত।

 

রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা হিন্দুৃ বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের আহবায়ক নির্মল চক্রবর্তী, সুশিল দত্ত তাপস, ডা. সমির কুমার দাস, তন্ময় দাস, রনজয় কুমার বসু, সুজিত নন্দী, রাম গোপাল চট্রোপাধ্যায়, নিতিশ কুমার মন্ডল, শিব শংকর চক্রবর্তী, লিটন বিশ্বাস প্রমুখ।

 

বক্তারা বলেন, ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা ও গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেয়ার হুমকি প্রদান করায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। শনিবার রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার চামটায় মন্দিরের মূর্তি ভাংচুর করা হয়েছে। বিষয়টি সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। আমরা শান্তিতে সকল শ্রেণী পেশার মানুষ একত্রে বসবাস করতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..