• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
হেডলাইন :
রুহিয়ায় শুক নদীকে ঘিরে ভুমিহীন রবিউলের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের নিয়মিত চোখের পরীক্ষা জরুরি—এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম ভারপ্রাপ্তের ভারে মুখ থুবড়ে পড়েছে পাটগ্রামের সাব রেজিষ্ট্রি ও ভূমি অফিসের সেবা কার্যক্রম পাতলীতে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইনের শুভ উদ্বোধন দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করবো, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রোপা আমান বীজ বিতরণ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী

বাঘাইছড়িতে মুসলিম ব্লক বায়তুল আবরার কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটের প্লট মালিক কমিটি গঠন

‎মোঃ আসিফ ইসলাম সাইফ ‎বাঘাইছড়ি প্রতিনিধি: / ৭ দেখেছেন
আপলোড : রবিবার, ২১ জুন, ২০২৬

রাঙ্গামাটির বাঘাইছড়িতে মুসলিম ব্লক বায়তুল আবরার কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং প্লট মালিকদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে আগামী দুই বছরের জন্য নতুন প্লট মালিক কমিটি গঠন করা হয়েছে।

‎শুক্রবার (১৯ জুন) রাতে আবু সৈয়দ এম হাশিম স্কুল অ্যান্ড কলেজের একটি কক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত প্লট মালিকদের সর্বসম্মতিক্রমে ১১ সদস্যবিশিষ্ট এ কমিটি অনুমোদন করা হয়।

‎সভায় মুসলিম ব্লক বায়তুল আবরার কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী কমিটির সভাপতি ডা. মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বাহার উদ্দিন সরকার এবং মোঃ আব্দুল মান্নান।

‎নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ শফিকুল আজিম। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জয়নাল আবেদীন সরকার। সহ-সভাপতি পদে রয়েছেন মোঃ আব্দুল মান্নান, মোঃ রহমত উল্লাহ দেওয়ান ও মোঃ আব্দুল মোতালেব। সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ মঞ্জুর আহম্মদ, যুগ্ম সম্পাদক মোঃ আসিফ ইসলাম সাইফ, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম এবং অর্থ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল মান্নান। এছাড়া সিনিয়র সদস্য হিসেবে রয়েছেন ডা. মোঃ আবুল কাশেম ও মোঃ শাহেদ হোসেন মুন্না। অন্যান্য প্লট মালিকগণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

‎সভায় মার্কেটের অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, পরিচ্ছন্নতা বজায় রাখা, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং প্লট মালিকদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

‎নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, আগামী দুই বছর তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে মার্কেটের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবেন। একই সঙ্গে প্লট মালিকদের অধিকার সংরক্ষণ, পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং মসজিদ-মার্কেট সংশ্লিষ্ট সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবেন।

‎সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন কমিটির নেতৃত্বে মুসলিম ব্লক বায়তুল আবরার কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেট আরও সুশৃঙ্খল, আধুনিক ও ব্যবসাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে। এ লক্ষ্যে তারা সকল প্লট মালিক, ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

‎নবগঠিত কমিটির সদস্যরা দায়িত্ব পালনে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। উপস্থিত প্লট মালিকরাও নতুন কমিটির প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে তাদের সফলতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..