আগামী ২৯ জুন ২০২৬, সোমবার খাগড়াছড়ি জেলা যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে আয়োজিত বিশাল মিছিল ও সমাবেশ সফল করার লক্ষ্যে পানছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে এক পূর্বপ্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ জুন রবিবার বিকালে পানছড়ি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় উপজেলা যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সমাবেশ সফল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সভায় খাগড়াছড়ি জেলা সমাবেশে পানছড়ি উপজেলা থেকে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
এ সময় বক্তারা বলেন, আগামীকালের মিছিল ও সমাবেশে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। তাই সমাবেশকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সকল নেতাকর্মীকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।
সভা শেষে নেতাকর্মীরা জেলা সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।