• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

রাজবাড়ীতে শোষণের ঝুঁকিতে থাকা শিশুদের জন্ম নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ ও নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা

এস,এম হেলাল খন্দকার, জেলা প্রতিনিধি, রাজবাড়ী ॥ / ৮ দেখেছেন
আপলোড : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

রাজবাড়ীতে শোষণের ঝুকিতে থাকা শিশুদের জন্ম নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ ও নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (০৩ জুলাই) সকালে গোয়ালন্দ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ওই কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন, এনজিও কর্মজীবি কল্যান সংস্থ্যা (কেকেএস) ও ফ্রিডম ফান্ড।

 

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন শাখার রেজিস্টার জেনারেল ও অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, সহকারী রেজিস্টার জেনারেল মোঃ আখতার জামিল, রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক কল্যাণ চৌধুরী ও ফ্রিডম ফান্ড বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ খালেদা আক্তার।

 

শোষণের ঝুঁকিতে থাকা শিশুদের জন্ম নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ ও নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালায়, জনপ্রতিনিধি, সংবাদকর্মী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

এ সময় প্রধান অতিথি হিসেবে রেজিস্টার জেনারেল ও অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, এনজিও কেকেএস ও ফ্রিডম ফান্ডের সহযোগিতায় দৌলতদিয়া যৌনপল্লীর সকল শিশুর জন্ম নিবন্ধন সম্পন্ন করা হয়েছে। সবাই যাতে জন্ম নিবন্ধনের আওতায় আসতে পারে সেজন্য কার্যক্রম সহজীকরণ করা হয়েছে।

 

তিনি আরো বলেন, শুধু যৌনপল্লী নয় বেদে পল্লী, এতিমখানা ও পথশিশুদের ও জন্ম নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। শিশুদের শোষণ ও পাচাররোধে বিশেষ ভুমিকা রাখবে জন্মনিবন্ধন। যে কারণে সরকার জন্ম নিবন্ধনের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..