• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

মাদকমুক্ত সমাজ গঠনে কাশিয়ানীর হাতিয়াড়া ইউনিয়নে সচেতনতামূলক কর্মসূচি

মো. শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি। / ২৯ দেখেছেন
আপলোড : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ১০ নম্বর হাতিয়াড়া ইউনিয়নে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য ছিল মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা।

কর্মসূচিতে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য এক নীরব ঘাতক। একজন মাদকাসক্ত ব্যক্তি শুধু নিজের জীবনই নয়, পরিবারের শান্তি ও সমাজের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলে। তাই মাদক থেকে দূরে থেকে সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘মাদক সেবন বন্ধ করুন, সুশীল সমাজ গড়ে তুলুন। মাদক ছেড়ে সুস্থ জীবনে ফিরে আসুন। মাদক নয়, পরিবারকে ভালোবাসুন। শিক্ষা ও জ্ঞান অর্জনে মনোযোগ দিন। খেলাধুলার মাধ্যমে সুস্থ থাকুন। সম্প্রীতি এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ ধারণ করুন। মাদকমুক্ত সমাজ গড়ে সুন্দর আগামী নিশ্চিত করুন।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ডের সদস্য ছাবু মোল্লা, সংরক্ষিত নারী সদস্য (১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড) নার্গিস বেগম, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জামাল মোল্লা, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য তাপস বিশ্বাস এবং ৫ নম্বর ওয়ার্ডের সদস্য প্রদীপ বিশ্বাস।

এ ছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ছওবান মোল্লা, সেলিম মোল্লা, সাইফুল মোল্লা, আকরাম শেখ, মাহাবুল লস্কর, রুবেল মোল্লাসহ আরও অনেকে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘আসুন এক হই, মাদকমুক্ত ইউনিয়ন গড়ি, সুস্থ ও সুন্দর আগামী নির্মাণ করি’—এই স্লোগানকে সামনে রেখে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
প্রচারে: মাদকবিরোধী শক্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..