• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

গাজীপুরের সফিপুরে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবীতে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার / ১৪ দেখেছেন
আপলোড : রবিবার, ৫ জুলাই, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে গণভোটও অনুষ্ঠিত হয়। এই গণভোটে দেশের ৭০ শতাংশেরও অধিক মানুষ গণভোটের পক্ষে হ্যাঁ ভোট প্রদান করেন কিন্তু বিপুল ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করলেও জনগণের দেওয়া গণভোটের রায় তারা এখনো বাস্তবায়ন করেনি এমনকি তারা গণভোটের রায় কার্যকর করতে পুরোপুরি অস্বীকার করেন।

নির্বাচনের আগে গণভোটের পক্ষে জনমত গড়ে তুললেও তারা এখন মানতে নারাজ। এটা রীতিমতো এক ধরনের গাদ্দারী। সরকার গঠনের পর থেকেই বিভিন্ন মহলে এ নিয়ে চলছে নানা রকমের আলোচনা ও সমালোচনা।

দেশে নির্বাচিত সরকার গঠন হলেও কোথাও থেমে নেই ছিনতাই, চাঁদাবাজি, গুম, খুন, দখল বাণিজ্য এবং লাগাতার নারী ও শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধ। এ নিয়ে দেশের সচেতন মহলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন সংগঠন এবং জনসাধারণ বেশ উদ্বিগ্ন।

গণরায় বাস্তবায়ন ও দেশ জুড়ে গণহত্যা এবং নারী ও শিশু ধর্ষণ বন্ধ ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আজ (শনিবার) ০৪ জুলাই বিকেল সাড়ে ৫ টার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য জোটের আয়োজনে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে বিশাল এক গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গণ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার জেলা সেক্রেটারি মো শফি উদ্দিনসহ ১১ দলীয় ঐক্য জোটের জেলা, উপজেলা ও পৌরসভাসহ ইউনিয়ন এবং ওয়ার্ডের সকল নেতাকর্মী অংশ গ্রহণ করেন। গণ মিছিল শেষে তারা সমবেত হয়ে সংখিপ্ত আলোচনা সমাবেশ করেন।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরসহ ১১ দলীয় ঐক্য জোটের অনেক নেতাকর্মীগণ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..