• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
হেডলাইন :
কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রেজওয়ানের পাশে মানবিকতায় মেহেদী কবীর সুমন

মো. মিজানুর রহমান / ১০০ দেখেছেন
আপলোড : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

খুলনার বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বিরাট গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে রেজওয়ানের স্বপ্নের চায়ের দোকান। গতকাল গভীর রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় মুহূর্তেই শেষ হয়ে যায় তার একমাত্র জীবিকার উৎস। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা না গেলেও পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন লন্ডন প্রবাসী বটিয়াঘাটা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মেহেদী কবীর সুমন। তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে খুলনা জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আরিফুজ্জামান দুলুকে পাঠান। এসময় ক্ষতিগ্রস্ত রেজওয়ানের হাতে মেহেদী কবীর সুমনের পক্ষ থেকে তিনি নগদ আর্থিক সহায়তা তুলে দেন এবং তার পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
স্থানীয়রা জানান, এমন বিপদের সময়ে সুমনের এই সহমর্মিতা ও সহযোগিতা সত্যিই প্রশংসনীয়। তারা আশা করছেন, সমাজের অন্যান্য সামর্থ্যবান ব্যক্তিরাও এগিয়ে এসে বটিয়াঘাটা উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়াবেন।
মানবিক উদ্যোগের মাধ্যমে মেহেদী কবীর সুমন আবারও প্রমাণ করেছেন, সংকটে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত নেতৃত্বের পরিচয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..