• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

বেলাবোতে ডিবি পুলিশের অভিযান: ৪২০ লিটার চোরাই ডিজেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

শাহিনুর আক্তার নরসিংদী প্রতিনিধি। / ১৭ দেখেছেন
আপলোড : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

নরসিংদীর বেলাবো উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই ডিজেলসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— রায়পুরা উপজেলার সায়দাবাদ এলাকার মো. রহিজ মিয়া (৪৫) এবং তার ছেলে শফিকুর রহমান (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল বেলাবো উপজেলার নারায়ণপুর এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে একটি দোকানের ভেতর থেকে ড্রামভর্তি ৪২০ লিটার চোরাই ডিজেল উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়।

নরসিংদী জেলা ডিবি পুলিশের ওসি মো. আবুল কায়েস আকন্দ জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই ডিজেল জব্দসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বেলাব থানায় পুলিশ বাদী হয়ে চোরাকারবারি মামলা দায়ের করেছে। এ ঘটনায় আরও তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..