• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

ডেমরায় স্কুলছাত্রী নিখোঁজ, পরিবারের আহাজারি

নিজস্ব প্রতিবেদক: / ১২ দেখেছেন
আপলোড : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের ডেমরা এলাকায় তামান্না সোহরাব (ডাকনাম: মিষ্টি) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ সকালে তামান্না স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তবে স্কুল ছুটি শেষে সে আর বাড়িতে ফিরে আসেনি। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য আত্মীয়স্বজন ও পরিচিত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি।নিখোঁজ শিক্ষার্থীর বাড়ি নারায়ণগঞ্জ জেলার ডেমরা থানার কোনাপাড়া এলাকার চিশতিয়া রোডে অবস্থিত। মেয়েটির হঠাৎ নিখোঁজ হওয়ায় পরিবার চরম দুশ্চিন্তা ও মানসিক উৎকণ্ঠার মধ্যে সময় পার করছে। পরিবারের সদস্যরা জানান, কোনো সহৃদয় ব্যক্তি যদি তামান্না সোহরাবকে কোথাও দেখে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।যোগাযোগ নম্বর: 01884441528 নিখোঁজ স্কুলছাত্রীকে দ্রুত খুঁজে পেতে সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য সকলের প্রতি মানবিক আহ্বান জানিয়েছে পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..