• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

পানছড়িতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ও যানবাহনের চালকেরা

ফাহিম উদ্দিন / ৪৮ দেখেছেন
আপলোড : রবিবার, ১২ জুলাই, ২০২৬

 

সামান্য বৃষ্টি হলেই খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৩নং পানছড়ি ইউনিয়নের আওতাধিন ৫নং ওয়ার্ড দমদম-কনানাল-ছনটিলা যাতায়াতের প্রধান সড়কে পানি জমে সৃষ্টি হচ্ছে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। ফলে চলাচলে চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও যানবাহনের চালকরা।

 

রবিবার (১২ জুলাই) সকালে তোলা ছবিতে দেখা যায়, সড়কের একটি বড় অংশ হাঁটুসমান না হলেও উল্লেখযোগ্য পরিমাণ পানিতে তলিয়ে রয়েছে। পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দীর্ঘসময় ধরে জমে থাকছে। এতে পথচারীদের চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি ছোট যানবাহন চলাচলেও দেখা দিচ্ছে নানা সমস্যা।

 

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষার মৌসুমে এই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। অনেক সময় নোংরা পানি জমে থাকায় দুর্গন্ধ ছড়ায় এবং মশার উপদ্রব বেড়ে যাওয়ায় স্বাস্থ্যঝুঁকিও তৈরি হয়।

 

এলাকাবাসী ও পথচারীদের দাবি, দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, বিদ্যমান নালা-ড্রেন পরিষ্কার এবং জলাবদ্ধতা নিরসনে স্থায়ী উদ্যোগ গ্রহণ করা হোক। তাদের মতে, সামান্য বৃষ্টিতেই যদি সড়ক পানিতে তলিয়ে যায়, তাহলে ভারী বর্ষণে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

 

স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে বর্ষা মৌসুমে জনদুর্ভোগ কমানো সম্ভব হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..