• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
হেডলাইন :
কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ৪৮ বোতল সিরাপসহ দুই মাদক কারবারি আটক

Reporter Name / ৪৯ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ মো. আদিব নামের এক যুবককে আটক করেছে বিজিবি।

বুধবার (১লা এপ্রিল) বিকালে উপজেলার সিংনগর গ্রামের হালদারপাড়ার একটি কলাবাগানের ভেতর হতে তাকে আটক করা হয়। আটক আদিব সিংনগর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বুধবার বিকাল সাড়ে ৪টার সময় সীমান্ত পিলার ৭৩/৩-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার সিংনগর গ্রামের হালদারপাড়ার আবুল হোসেনের কলাবাগানের ভেতর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মহেশপুর ব্যাটালিয়নের অধীন রাজাপুর বিওপির একদল বিজিবি।

হাবিলদার লতিফুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৪৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ, ২টি মোবাইল ফোন ও ১টি বাইসাইকেলসহ আদিব নামের এক যু্ককে আটক করা হয়। আটক যুবকের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও জব্দকৃত আলামতসহ সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..