• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
হেডলাইন :
সিরাজগঞ্জে সাংবাদিক ও তার পরিবারকে হত্যার হুমকি, নিরাপত্তা চেয়ে ডিআইজি’র কাছে আবেদন পাটগ্রামে শহীদ জুলাই যোদ্ধাদের স্মরণে জামায়াতের উদ্যেগে দোয়া মাহফিল ও আলোচনা সভা কাঁঠালিয়ার জুলাই শহীদ রাকিবের পরিবারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা প্রদান মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে সর্বজনীন গ্রহণযোগ্যতার নোতুন রাজনৈতিক মোর উন্মোচিত হবে।-এম এ আলীম সরকার মায়ের পক্ষ নেওয়ায় চাচাতো ভাইকে মারধরের অভিযোগ, ৩ জনের নামে মামলা মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধান ও সবজি বীজ বিতরণ নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় ইয়াংছা পোয়াংবাড়ী মসজিদের শতবর্ষের কবরস্থান বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি, ২৮০০ চারা বিতরণ

কাঁঠালিয়ার জুলাই শহীদ রাকিবের পরিবারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা প্রদান

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ- / ৪ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের জুলাই আন্দোলনের শহীদ রাকিবের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর পক্ষ থেকে শহীদ রাকিবের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও জেলা নেতারা।

 

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার ১ নম্বর চেঁচরীরামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে শহীদ রাকিবের নিজ বাড়িতে যান ছাত্রদলের নেতৃবৃন্দ। সেখানে তারা পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তারেক রহমানের পক্ষ থেকে শহীদ রাকিবের মায়ের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

 

এ সময় সন্তান হারানোর বেদনায় আবেগাপ্লুত হয়ে পড়েন শহীদ রাকিবের মা। পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে নেতৃবৃন্দ ভবিষ্যতেও শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

 

পরে ছাত্রদলের নেতারা শহীদ রাকিবের কবর জিয়ারত করেন। তারা তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

 

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মশিউর রহমান মামুন, ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সালাউদ্দিন, সদস্য সচিব সাইদুল ইসলাম রনি, যুগ্ম আহ্বায়ক মুবিনুল ইসলাম সাদ্দাম, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ জুবেল, সাবেক সদস্য রাকিবুল ইসলাম রাকিব এবং কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম তুষারসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।

 

এ সময় নেতৃবৃন্দ বলেন, জুলাই আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদ পরিবারের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব বলেও তারা উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..