পাটগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল বেলা ১১টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন ।
এতে বক্তব্য রাখেন পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সপিকার রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল, পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শহিদুল্লাহ প্রধান, পাটগ্রাম প্রেসক্লাবের সভাপতি প্রভাষক ইফতেখার আহাম্মদ, সেক্রটারী সাইফুল ইসলাম সবুজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবব্রত কুমার রায়, পাটগ্রাম উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমাম, উপজেলা মৎস্য অফিসার সেলিনা পারভীন।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত প্যানেল চেয়ারম্যানগণ, বিজিবি’র প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় পাটগ্রাম উপজেলায় অবৈধভাবে পাথর বালু উত্তোলন প্রতিরোধ , ইফটিজিং প্রতিরোধ,স্বাস্থ্যসেবা, শিক্ষার মানোন্নয়ন,প্রি -পেইড বিদ্যুত মিটার সহ সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধের ব্যপারে গুরুত্বারোপ করা হয়।