• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
হেডলাইন :
সিরাজগঞ্জে সাংবাদিক ও তার পরিবারকে হত্যার হুমকি, নিরাপত্তা চেয়ে ডিআইজি’র কাছে আবেদন পাটগ্রামে শহীদ জুলাই যোদ্ধাদের স্মরণে জামায়াতের উদ্যেগে দোয়া মাহফিল ও আলোচনা সভা কাঁঠালিয়ার জুলাই শহীদ রাকিবের পরিবারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা প্রদান মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে সর্বজনীন গ্রহণযোগ্যতার নোতুন রাজনৈতিক মোর উন্মোচিত হবে।-এম এ আলীম সরকার মায়ের পক্ষ নেওয়ায় চাচাতো ভাইকে মারধরের অভিযোগ, ৩ জনের নামে মামলা মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধান ও সবজি বীজ বিতরণ নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় ইয়াংছা পোয়াংবাড়ী মসজিদের শতবর্ষের কবরস্থান বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি, ২৮০০ চারা বিতরণ

সিরাজগঞ্জে সাংবাদিক ও তার পরিবারকে হত্যার হুমকি, নিরাপত্তা চেয়ে ডিআইজি’র কাছে আবেদন

সিরাজগঞ্জ প্রতিনিধি, / ১৪২ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং এনটিভি ও দৈনিক আমার দেশ-এর জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্না ও তার পরিবারকে মোবাইল ফোন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে নিয়ে হত্যাসহ হাত-পা কেটে নেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে রাজশাহী রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) বরাবর লিখিত আবেদন জানিয়েছেন ওই সাংবাদিক।

 

​অভিযোগ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানু ও তার সহযোগীরা বেশ কিছুদিন ধরে তাকে ও তার পরিবারকে নানাভাবে হুমকি দিয়ে আসছেন।

 

​লিখিত আবেদনে শরিফুল ইসলাম উল্লেখ করেন, গত ২৬ জুলাই রাতে সিরাজগঞ্জ শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে একটি স্মরণসভার আয়োজন সংক্রান্ত ফেসবুক পোস্ট কেন্দ্র করে দ্বন্দ্বের সূত্রপাত হয়। ওই পোস্টের পর অভিযুক্ত ছানোয়ার হোসেন সানু সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছেলেকে অশালীন ভাষায় গালিগালাজ করেন। পরবর্তীতে ওই রাতেই (রাত ২টা ১৪ মিনিটে) সানুর মোবাইল থেকে কল করে তার ছেলেকে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে হত্যার হুমকি দেওয়া হয় এবং তাকে ও তার স্ত্রীকে লক্ষ্য করে চরম কুরুচিপূর্ণ গালিগালাজ করা হয়।

​পরদিন ২৭ জুলাই সকালে ছানোয়ার হোসেন সানু ফেসবুক মেসেঞ্জারে আরও একটি বার্তা পাঠায় এবং তার পা কেটে নেওয়ার হুমকি দেয়। পাশাপাশি তার সহযোগীরাও বিভিন্ন মাধ্যম থেকে প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছে বলে অভিযোগে বলা হয়।
​সাংবাদিক ইন্না তার অভিযোগে আরও উল্লেখ করেন, এর আগেও অভিযুক্ত ছানোয়ার হোসেন সানু তাকে হত্যার হুমকি দিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী ও সিরাজগঞ্জ পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।

 

এছাড়া সানু সিরাজগঞ্জের বহুল আলোচিত মোটর শ্রমিক নেতা নাসির উদ্দিন, তার শ্যালক টিক্কা এবং ধানবান্ধি মহল্লার আনসব হত্যা মামলার আসামি ছিলেন বলেও আবেদনে জানানো হয়।
​বর্তমানে তীব্র নিরাপত্তাহীনতায় ভুগে ঘটনাটি নিয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ২০০১ সাল থেকে দীর্ঘ সাংবাদিকতা পেশায় নিয়োজিত সিনিয়র এই সাংবাদিক নিজের ও পরিবারের পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিতকরণসহ অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের ঊর্ধ্বতন মহলের প্রতি আকুল আবেদন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..