• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দীঘিনালায় আলোচনা সভা অনুষ্ঠিত।

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ- / ২৯ দেখেছেন
আপলোড : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

“জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সেমিনার কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, ছাত্রনেতা, সাংবাদিক ও সুধীজন অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কামরুজ্জামান সুমন, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মোঃ হালিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা মোঃ কবির হোসেন, তাইজুল ইসলাম ও মারুফ হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিকরা।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম, সামাজিক সম্প্রীতি এবং উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা আমাদের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার প্রেরণা জোগায়। দেশ গঠনে তরুণ সমাজকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার চৌধুরী বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করাই জুলাই চেতনার অন্যতম শিক্ষা।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন বলেন, “জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনের চেতনা ধারণ করে সকল বিভেদ ভুলে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, ন্যায়বোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করাই আমাদের সবার দায়িত্ব।

ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মোঃ হালিম বলেন, নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের শিক্ষা সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন প্রজন্মকে আদর্শ ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামান জীবন।

সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের আত্মত্যাগের চেতনায় একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..