বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোনের আওতায় তপ্তমাষ্টার পাড়া এলাকায় অসহায় দু:স্থ পাহাড়ী-বাঙালি জনগনের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও তপ্তমাষ্টার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরের দিকে মাটিরাঙ্গা জোনের আওতায় তপ্তমাষ্টার পাড়া এলাকায় শতাধিক অসহায় ও দু:স্থ নারী-পুরুষের চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ প্রদান এবং তপ্তমাষ্টার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।
মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী’র নেতৃত্বে একটি মেডিকেল টীম রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন এবং বিভিন্ন রোগের জন্য প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।
বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে আসা কান বালা ত্রিপুরা বলেন, ডাক্তার দেখানো ও ওষুধ কেনার সামর্থ্য অনেকেরই থাকে না। আজ সেনাবাহিনীর চিকিৎসক আমাদের পরীক্ষা করেছেন এবং বিনামূল্যে ওষুধ দিয়েছেন। এতে আমরা অনেক উপকৃত হয়েছি।”
স্থানীয়রা জানান, পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগ প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের চিকিৎসাসেবা ও সহায়তা কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খাঁন, পিএসসি বলেন, পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্টিদের জন্য জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং মেধাবী কোমলমতী গরিব শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য শিক্ষাসামগ্রী অসহায় মানুষের কষ্ট লাঘবে মাটিরাঙ্গা জোন নিয়মিতভাবে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।