ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের দুর্গাপুর এলাকা থেকে লামিয়া (২৪/২৫) নামে এক তরুণী নিখোঁজ হয়েছেন। গতকাল (বুধবার) বিকেলে তিনি নিখোঁজ হন। এরপর থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে পরিবারের দাবি।
পরিবারের সদস্যরা জানান, কয়েকদিন আগে লামিয়া চট্টগ্রাম থেকে রাজাপুরে আসেন। তিনি রাজাপুর এলাকার সঙ্গে পরিচিত নন। নিখোঁজ হওয়ার পর থেকে তার মোবাইল বা অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এতে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো ব্যক্তি লামিয়ার সন্ধান পেয়ে থাকলে বা তার অবস্থান সম্পর্কে তথ্য জানলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
স্বামী: রবিউল ইসলাম
মোবাইল: ০১৮৪৬-০২৬৮৪৮
মোবাইল: ০১৮৩৮-৮৮৭৫১৪