• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

লক্ষীছড়িতে নবাগত ইউএনও’র সঙ্গে মতবিনিময় সভা

মোঃ আব্বাছ, লক্ষীছড়ি প্রতিনিধিঃ- / ৩৭ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিফাতুল ইসলামের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুধীজন ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোঃ রিফাতুল ইসলাম।

 

 

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা চলমান কার্যক্রম ও সমস্যার কথা তুলে ধরেন। এছাড়া জনপ্রতিনিধি ও সুধীজন উপজেলার উন্নয়ন ও জনদুর্ভোগ নিয়ে নিজেদের মতামত উপস্থাপন করেন।

 

ইউএনও মোঃ রিফাতুল ইসলাম বলেন, উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তিনি উপজেলার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..