• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

এমপি নিজামের সাথে কিহাক সুংয়ের সাক্ষাৎ

আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম: / ২৯ দেখেছেন
আপলোড : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের চতুর্থবারের নির্বাচিত সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম ইয়াংওয়ান কর্পোরেশন ও কোরিয়ান ইপিজেড (KEPZ)-এর সম্মানিত চেয়ারম্যান কিহাক সুং-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।
সাক্ষাৎকালে পারস্পরিক সৌহার্দ্য, বিনিয়োগ সম্প্রসারণ, শিল্পায়নের অগ্রগতি এবং স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় কেপিজেডে চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মতবিনিময় করা হয়।
সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, আনোয়ারা ও কর্ণফুলী অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে কেপিজেড গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি এ ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
অন্যদিকে, চেয়ারম্যান কিহাক সুং বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশের প্রশংসা করে ভবিষ্যতে আরও বিনিয়োগ বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ সৌজন্য সাক্ষাৎ উভয় পক্ষের মধ্যে সহযোগিতা ও সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..