• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন সম্পন্ন

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ / ২৫ দেখেছেন
আপলোড : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

আধুনিক ব্যাংকিং সেবাকে আরও গতিশীল ও প্রযুক্তিনির্ভর করতে পূবালী ব্যাংক লিমিটেড পিএলসি -এর উদ্যোগে “ক্যাশলেস ক্যাম্পিং” কর্মসূচির শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।

৬ই এপ্রিল সোমবার সকাল ১১ ঘটিকায় নগরীর সিটি মার্কেটে ফিতা কেটে এবং বর্নাঢ্য রেলির মাধ্যমে এই আয়োজনের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন মোহাম্মদ মোশাহিদুল্লাহ ডিজিএম ও অঞ্চল প্রধান,
পূবালী ব্যাংক পিএলসি,আঞ্চলিক কার্যালয়,বরিশাল।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইদ্রিসুর রহমান ডিজিএম ও শাখা প্রধান,
পূবালী ব্যাংক পিএলসি,উজ্জ্বল হালদার,এজিএম
পূবালী ব্যাংক পিএলসি,বরিশাল আঞ্চলিক কার্যালয়, অলোক কুমার ভট্টাচার্য, এসপিও,পূবালী ব্যাংক,পিএলসি,
আমিনুল ইসলাম,সিনিয়র অফিসার ও এডিসি ইনচার্জ
পূবালী ব্যাংক পিএলসি, বরিশাল আঞ্চলিক কার্যালয়,গাজী মোঃ সালমান,ডেপুটি জুনিয়র অফিসার,পূবালী ব্যাংক পিএলসি, বরিশাল শাখা,মো: জামাল হোসেন
সদস্য সচিব,বরিশাল সিটি মার্কেট।এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশালের বিভিন্ন শাখার ব্যবস্হাপক ও কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত সিটি মার্কেটের ব্যবসায়ীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে জনপ্রিয় করে তুলতে এবং গ্রাহকদের নিরাপদ ও ঝামেলামুক্ত ব্যাংকিং সেবা দিতে পূবালী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ক্যাশলেস ক্যাম্পিং-এর মাধ্যমে গ্রাহকদের মোবাইল ব্যাংকিং, ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহার, কিউআর কোডের মাধ্যমে পেমেন্টসহ বিভিন্ন আধুনিক সেবার বিষয়ে সচেতন করা হবে।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এ উদ্যোগের ফলে নগদ অর্থের ব্যবহার কমবে, লেনদেনে স্বচ্ছতা বাড়বে এবং সময় সাশ্রয় হবে।পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
উদ্বোধন শেষে উপস্থিত অতিথিরা ক্যাম্পিং কার্যক্রম পরিদর্শন করেন এবং সিটি মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..