• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
হেডলাইন :
বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ

সাগর ছায়া হোটেলে অভিযান, আটক ১৪ জন

আনোয়ারা (প্রতিনিধি) চট্টগ্রাম! / ৪৫ দেখেছেন
আপলোড : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অবস্থিত সাগর ছায়া হোটেলে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা কর্ণফুলী, বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল নোমান বলেন, “এই হোটেলে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড চলছিল—এমন খবরের ভিত্তিতেই আজ অভিযান পরিচালনা করা হয়।” তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিকেলেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সাগর ছায়া হোটেলে অসামাজিক কার্যকলাপ চলার পাশাপাশি হোটেলের কিছু কর্মচারী পর্যটকদের বিভিন্নভাবে হয়রানি করে আসছিল।
অনুসন্ধানে জানা গেছে, সাগর ছায়া হোটেলের মালিক পরিচয়ে বাঁশখালীর এক ব্যক্তি এহসান চট্টগ্রামের বাকলিয়া থানাধীন চাক্তাই ভেড়া মার্কেট সংলগ্ন ‘স্বপ্নীল আবাসিক হোটেল’ও পরিচালনা করেন। অতীতে ওই হোটেলেও অসামাজিক কার্যকলাপের অভিযোগে পুলিশ অভিযান চালিয়েছে। এছাড়া সেখানে অবৈধভাবে রোহিঙ্গা নারীদের আশ্রয় দেওয়ার অভিযোগও রয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..