• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
হেডলাইন :
বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ

রাজশাহীতে ২০ বছর পলাতক থাকার পর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অপু দাস, ব্যুরো প্রধান,রাজশাহী। / ৪১ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

প্রায় দুই দশক ধরে পলাতক থাকার পর বরিশালের উজিরপুর থানার একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। গোয়েন্দা তৎপরতা ও প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে রাজশাহী মহানগরীর রাজপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. খলিল হাওলাদার। তিনি আশরাফ আলী হাওলাদারের ছেলে। র‍্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজপাড়া থানার হড়গ্রাম চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাব জানায়, ২০০৬ সালে বরিশালের উজিরপুর থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলায় আদালত খলিল হাওলাদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। তবে রায়ের পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান এবং দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে ভিন্ন পরিচয়ে বসবাস করে আসছিলেন।
আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, সাম্প্রতিক সময়ে তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া এলাকায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫ তার ওপর নজরদারি জোরদার করে। পরে নিশ্চিত হয়ে একটি পরিকল্পিত অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি মামলার ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..