• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

দিনাজপুর সীমান্তে বিদেশি মদ, ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ আটক

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি: / ৬ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

দিনাজপুরের সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ১ লাখ ৬৮ হাজার ৬৫০ টাকা মূল্যের বিদেশি মদ, ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ রানীনগর ও মনিপুর বিওপি পৃথকভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে বাংলাদেশি অভ্যন্তরে ৪০ বোতল বিদেশি মদ, ১ হাজার ১৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৯৫ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান সামগ্রীর সিজার মূল্য ১ লাখ ৬৮ হাজার ৬৫০ টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্টদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..