• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

স্বামীর মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৫ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জে চুরি মামলায় গ্রেপ্তার মো. রমজান আলীকে নির্দোষ দাবি করে তাঁর মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্ত্রী রাবেয়া বেগম।

সোমবার ( ৭ সেপ্টেম্বর) উপজেলার চান্দাইকোনা বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি মামলাটির নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

লিখিত বক্তব্যে রাবেয়া বলেন, ব্যক্তিগত বিরোধের জেরে স্থানীয় কয়েকজনের ইন্ধনে তাঁর স্বামীকে মামলায় জড়ানো হয়েছে। গত ২৪ আগস্ট রাতে মো. হুমায়ুন কবির রানা বাদী হয়ে রায়গঞ্জ থানায় মামলাটি করেন। এতে বাড়িতে ঢুকে ৭০ হাজার টাকা ও প্রায় ১৪ আনা স্বর্ণালংকার নেওয়া এবং বাদীর স্ত্রীকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়েছে।

তবে রাবেয়ার দাবি, ঘটনার পরদিন বাদীর স্ত্রী স্থানীয়দের জানিয়েছেন, ওই পরিমাণ টাকা ও স্বর্ণালংকার চুরি হয়নি; ৬০০ থেকে ৭০০ টাকা নেওয়া হয়েছে। এ-সংক্রান্ত তথ্য-প্রমাণ তাঁদের কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি।

রাবেয়া বলেন, এজাহারে ‘মো. রমজান আলী’ নাম থাকলেও বাবার নাম ‘অজ্ঞাত’ লেখা হয়েছে। পরে নামের মিলের ভিত্তিতে তাঁর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা কোনো অপরাধীকে আড়াল করতে চাই না। নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সেটিই আমাদের দাবি।’

মামলার তদন্তে বাদীর স্ত্রীর বক্তব্য, স্থানীয়দের সাক্ষ্য ও সিসিটিভি ফুটেজসহ সংশ্লিষ্ট তথ্য যাচাই করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানান তিনি। অভিযোগের সত্যতা না মিললে তাঁর স্বামীকে অব্যাহতিরও আহ্বান জানান রাবেয়া।

এ বিষয়ে মামলার বাদী ও পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..