• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে ৩১ সদস্যের কমিটি গঠন

খাগড়াছড়ি প্রতিনিধি: / ৭ দেখেছেন
আপলোড : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে মাটিরাঙ্গা সনাতনী সুশীল সমাজ ও যুবসমাজের উদ্যোগে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সনাতনী সমাজের ঐক্য, আসন্ন দুর্গাপূজা উদযাপন ও আগামী দিনের বিভিন্ন কার্যক্রমসহ মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পরিচালনায় ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে
মাটিরাঙ্গার সনাতনী সমাজের প্রতিনিধি ও যুবসমাজের সদস্যদদের উপস্থিতিতে এক সভায় এ কমিটি গঠন করা হয়।

শ্রী টুনটু বণিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৩১ সদস্য বিশিষ্ট কমিটিতে সর্বসম্মতিক্রমে শ্রী ছোটন চৌধুরীকে সভাপতি, শ্রী মিঠুন দেবনাথ-কে সাধারণ সম্পাদক, শ্রী বাসু দেব বণিক-কে সাংগঠনিক সম্পাদক এবং শ্রী অভি দাশ-কে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। এ কমিটিকে মন্দির পরিচালনাসহ বিভিন্ন কার্যক্রমে পরামর্শ দেয়ার জন্য ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা ।

সভায় বক্তারা বলেন, সনাতনী সমাজের বৃহত্তর স্বার্থে পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও সহযোগিতা আরও সুদৃঢ় করতে হবে। পাশাপাশি ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে যুবসমাজকে সম্পৃক্ত করে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় আসন্ন দুর্গাপূজা উদযাপন সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার উপর গুরুত্বারোপ করেন বক্তারা।

নবগঠিত কমিটি মাটিরাঙ্গার সনাতনী সমাজের ঐক্য, ধর্মীয় কার্যক্রম পরিচালনা এবং আসন্ন দুর্গাপূজা সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সভায় উপস্থিত সনাতনী সমাজের প্রতিনিধিরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..