• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
হেডলাইন :
বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ

চাতুরীতে নালা সমস্যা সমাধানে এগিয়ে এলেন চেয়ারম্যান প্রার্থী নরুল কবির রানা

আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম: / ৫২ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

আনোয়ারা উপজেলার ৮নং চাতুরী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট নরুল কবির রানা সমাজসেবায় নিবেদিত, যোগ্য, শিক্ষানুরাগী ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে ব্যাপক পরিচিত। তিনি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রথম ধাপ ইতোমধ্যেই শুরু করেছেন।
গত ১৪ মার্চ ২০২৬ ইং তারিখে চাতুরী ইউনিয়নের ৩নং কেঁয়াগর ওয়ার্ডের মধ্যম পাড়ায় রাম কমল দত্তের বাড়িতে নালা সংক্রান্ত বিরোধ দেখা দেয়। পাশ্ববর্তী প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্ব দেখা দিলে প্রার্থী সরেজমিনে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। উভয় পক্ষের সমস্যা খুঁজে বের করে তিনি তা শান্তিপূর্ণভাবে সমাধান করেন।
এ সময় নালা নির্মাণ ও সঠিক ব্যবস্থাপনার প্রতিশ্রুতি দেন এবং নিজের ব্যক্তিগত উদ্যোগে দ্রুত সমস্যার সমাধান করার উদ্যোগ গ্রহণ করেন। স্থানীয়রা এ বিষয়ে তার মানবিক ও দৃষ্টান্তমূলক আচরণে সন্তুষ্টি প্রকাশ করেছেন। প্রার্থী আশা প্রকাশ করেছেন, আগামী ২/১ দিনের মধ্যে কাজ সম্পন্ন হবে।
চাতুরী ইউনিয়নের বাসিন্দারা আশা প্রকাশ করছেন, নরুল কবির রানার মতো সমাজসেবী ও দূর্দান্ত নেতৃত্ব এলাকার বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধান আনতে সক্ষম হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..