কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড, বিগত সময়ে সংঘটিত গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল অপকর্মের দ্রুত বিচারের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল করেছে আমরা জুলাই যোদ্ধা দিনাজপুর জেলা শাখা।
সোমবার বিকেলে সংগঠনের জেলা শাখার আহ্বায়ক মোঃ শাহিনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে আমরা জুলাই যোদ্ধা দিনাজপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের আমলে সংঘটিত গুম, খুন, সন্ত্রাস, নির্যাতন ও বিচারবহির্ভূত কর্মকাণ্ডের দ্রুত তদন্ত ও বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল শেষে আয়োজকরা বলেন, বিগত সময়ে সংঘটিত বিভিন্ন অনিয়ম, নির্যাতন, গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। তারা এসব ঘটনার ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করারও দাবি জানান।
বিক্ষোভ মিছিলে সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।