• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
হেডলাইন :
মান্দায় নবাগত ইউএনও আতিয়া খাতুনের সঙ্গে খেলাফত মজলিসের সৌজন্য সাক্ষাৎ সাত ধাপে ইউপি নির্বাচন, রায়পুরে আলোচনায় রাশেদুল ইসলাম বরিশালে পূবালী ব্যাংক রুপাতলী শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লালমনিরহাটের হাতিবান্ধা সিমান্তে বিজিবি’র অভিযানে ১৭৪ বোতল ভারতীয় এসকাপ সিরাপ জব্দ দিনাজপুরের বিরলে অভিযানে ১,৩৯১ বস্তা সার জব্দ, জরিমানা ১ লাখ ২ হাজার টাকা বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু: মহাদেবপুরের মদিনা ক্লিনিক সিলগালা। কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত শুরুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি

মান্দায় নবাগত ইউএনও আতিয়া খাতুনের সঙ্গে খেলাফত মজলিসের সৌজন্য সাক্ষাৎ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: / ৬ দেখেছেন
আপলোড : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

নওগাঁর মান্দায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ আতিয়া খাতুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মান্দা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় খেলাফত মজলিসের নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

সাক্ষাৎকালে উপজেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ, সামাজিক কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মান্দা উপজেলা শাখার সভাপতি মুফতি মো. মাহমুদুল হাসান, সহসভাপতি মাওলানা মো. গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মুফতি মো. আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি মো. আশিকুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক মুফতি মো. আবু ইউসুফ, কোষাধ্যক্ষ মাওলানা মো. শাহিদুর রহমান, সহকোষাধ্যক্ষ হাফেজ মো. আশিকুর রহমান।

এ ছাড়া তেঁতুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি মুফতি মো. আল আমিন, কুসুম্বা ইউনিয়ন শাখার সভাপতি মুফতি মো. জাহিদুল ইসলাম, মাওলানা মো. মোবারকসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাতে নবাগত ইউএনও আতিয়া খাতুন খেলাফত মজলিসের নেতৃবৃন্দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। এ সময় উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..