• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
হেডলাইন :
মান্দায় নবাগত ইউএনও আতিয়া খাতুনের সঙ্গে খেলাফত মজলিসের সৌজন্য সাক্ষাৎ সাত ধাপে ইউপি নির্বাচন, রায়পুরে আলোচনায় রাশেদুল ইসলাম বরিশালে পূবালী ব্যাংক রুপাতলী শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লালমনিরহাটের হাতিবান্ধা সিমান্তে বিজিবি’র অভিযানে ১৭৪ বোতল ভারতীয় এসকাপ সিরাপ জব্দ দিনাজপুরের বিরলে অভিযানে ১,৩৯১ বস্তা সার জব্দ, জরিমানা ১ লাখ ২ হাজার টাকা বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু: মহাদেবপুরের মদিনা ক্লিনিক সিলগালা। কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত শুরুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি

লালমনিরহাটের হাতিবান্ধা সিমান্তে বিজিবি’র অভিযানে ১৭৪ বোতল ভারতীয় এসকাপ সিরাপ জব্দ

থেকে হাবিবুর রহমান হাবিব, পাটগ্রাম (লালমনিরহাট) / ১৮ দেখেছেন
আপলোড : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী সীমান্তে অভিযান চালিয়ে ১৭৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার সিংগীমারী সীমান্তের উত্তর বাড়াইপাড়া এলাকা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) সূত্রে জানা গেছে, চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিয়মিত টহল ও বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে সোমবার(১৪ সেপ্টেম্বর) সিংগীমারী বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর বাড়াইপাড়া সিমান্ত এলাকায় অভিযান চালায়।

অভিযান পরিচালনার সময় মালিকবিহীন অবস্থায় ১৭৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ পড়ে থাকতে দেখে বিজিবি সদস্যরা সেগুলো জব্দ করেন। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ৬৯ হাজার ৬০০ টাকা বলে জানা গেছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..