• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
হেডলাইন :
মান্দায় নবাগত ইউএনও আতিয়া খাতুনের সঙ্গে খেলাফত মজলিসের সৌজন্য সাক্ষাৎ সাত ধাপে ইউপি নির্বাচন, রায়পুরে আলোচনায় রাশেদুল ইসলাম বরিশালে পূবালী ব্যাংক রুপাতলী শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লালমনিরহাটের হাতিবান্ধা সিমান্তে বিজিবি’র অভিযানে ১৭৪ বোতল ভারতীয় এসকাপ সিরাপ জব্দ দিনাজপুরের বিরলে অভিযানে ১,৩৯১ বস্তা সার জব্দ, জরিমানা ১ লাখ ২ হাজার টাকা বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু: মহাদেবপুরের মদিনা ক্লিনিক সিলগালা। কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত শুরুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি

বরিশালে পূবালী ব্যাংক রুপাতলী শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

পারভেজ মাহমুদ, বরিশালঃ / ৩২ দেখেছেন
আপলোড : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সবুজ ও পরিবেশবান্ধব পৃথিবী গড়ার প্রত্যয়ে বরিশালে পূবালী ব্যাংক পিএলসি রুপাতলী শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দপদপিয়া মাধ্যমিক বিদ্যালয়, পূর্ব দপদপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বচর দপদপিয়া আমেনা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পরিচালনা করা হয়। কর্মসূচিতে শতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি রুপাতলী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মামুন অর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহাবুদ্দিন বখতিয়ার।
এ সময় আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক রুপাতলী শাখার অফিসার মোহাম্মদ নূর ইসলাম, দপদপিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান, পূর্ব দপদপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রায়হান উদ্দিন, পূর্বচর দপদপিয়া আমেনা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জলিলুর রহমানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

কর্মসূচিতে অতিথিবৃন্দরা বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..