• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
হেডলাইন :
বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ

আত্রাইয়ের বান্দাইখাড়া বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা

মোঃ ফিরোজ আহমেদ নওগাঁ জেলা প্রতিনিধি / ১৮ দেখেছেন
আপলোড : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) দিবাগত রাত প্রায় ১২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে দুটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের মধ্যে পল্টু সাহার একটি মুদি দোকান ও শহিদ হোসেনের একটি ইলেকট্রনিক্স দোকান রয়েছে। এতে পল্টু সাহার প্রায় ৮ লাখ টাকা এবং শহিদ হোসেনের প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

খবর পেয়ে আত্রাই ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই দোকান দুটি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..