মোহনগঞ্জে হাওরে কৃষকের সুফসল ঘরে তুলতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। তিনি শনিবার জেলার সবচেয়ে বড় ধানী ফসলের হাওর ডিঙ্গাপোতা হাওরে গিয়ে কৃষকদের খুঁজ খবর নেন। তিনি কৃষকের ফসল ঘরে না উঠা পর্যন্ত বিএনপির স্থানীয় নেতাকর্মীদের কৃষকের পাশে থাকার নির্দেশ দেন। লুৎফুজ্জামান বাবর, কৃষকের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং তা সমাধানের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে ও দলীয় নেতৃবৃন্দেরকে বলেন। ফসল ঘরে তুলতে ধান কাটার জন্য যে সকল মেশিন কাজ করছে তাতে পর্যাপ্ত ডিজেল সরবরাহ করার জন্য ইউ এন ও কে বলেন। তার পরেও যদি কোন রকম সমস্যা দেখা দেয় তা সমাধানের জন্য জেলা প্রশাসককে বলে রাখাবেন বলে জানান। হাওরের ভেতরে ডুবু সড়কগুলোর সংস্কার ও ফসল রক্ষা বেরিবাঁধ টেকসই করার আশ্বাস দেন।
তিনি হাওর পরিদর্শনের আগে
মোহনগঞ্জ উপজেলা মাল্টি পারপাস হলরুমে প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এসব অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন,
সহকারী কমিশনার ভূমি, এমএ কাদের, ওসি
হাফিজুর রহমান হারুন,
উপজেলা মৎস্য কর্মকর্তা, অনিক রহমান,
উপজেলা বিএনপি, সভাপতি সেলিম কার্ণায়েন, পৌর বিএনপির সভাপতি
জাহাঙ্গীর আলম ( ভিপি জাহাঙ্গীর)
উপজেলা বিএনপির
সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক
গোলাম রব্বানী পুতুল,
বিভিন্ন মৎসজীবি সমিতির সভাপতি, সম্পাদক সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।
মতবিনিময় সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র ও দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি।