• বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
হেডলাইন :
জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত বেনাপোলের ভারতীয় সীমান্তে দুই দিন ধরে খোলা আকাশের নিচে নারী-শিশুসহ ১২ জনকে পুশ-ইন চেষ্টায় ব্যর্থ-বিএসএফ। সতর্ক অবস্থানে (বিজিবি) চাঁদা না পেয়ে ঘের লুট ও ভাংচুর করলেন স্বেচ্ছাসেবক দলনেতা

সুন্দরবনকে বাঁচাতে লোকালয়ে মাইকিং

শেখ রাফসান মোংলা প্রতিনিধিঃ / ১৬১ দেখেছেন
আপলোড : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
Oplus_131072

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আওতাধীন সুন্দরবনের বিভিন্ন স্থানে শুস্ক মৌসুমে আগুন লাগার সম্ভাবনা বেশি থাকার কারনে সতর্কীকরণে মাইকিংয়ের মাধ্যমে মানুষকে সচেতনতা করেছেন।

সুন্দরবনের নাংলী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু মুসার নেতৃত্বে (১ এপ্রিল) বুধবার দুপুর থেকে নাংলী টহল ফাঁড়ি এলাকা সুইচগেট থেকে সেন্টু মার্কেট পর্যন্ত গ্রাম অঞ্চলের বিভিন্ন স্থানে সচেতনতামূলক মাইকিং করা এই মাইকিংয়ের মূল উদ্দেশ্য শুস্ক মৌসুমে যাতে আগুন না লাগে। বন বিভাগের সদস্যরা জানান তাদের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরীর নির্দেশেনায় এই মাইকিং পরিচালনা করে যাচ্ছেন যাতে সুন্দরবনের পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত মানুষেরা সুন্দরবনের আগুন লাগা থেকে সব সময় সতর্ক অবস্থায় থাকে।সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং বিশ্ব ঐতিহ্যের অংশ। সুন্দরবন জীববৈচিত্রের আঁধার বছরের শুষ্ক মৌসুমের সুন্দরবনে আগুন লাগার সম্ভাবনা অধিক থাকে। সুন্দরবনে এই পর্যন্ত ৩৭ বার আগুন লেগে অন্তত ২০ কিলোমিটার জুড়ে বনের বিরল প্রজাতির গাছ প্রাণী ধংস ও উজাড় হয়েছে। যার সব কটিই পূর্ব সুন্দরবন এলাকায় এবং লোকালয়-সংলগ্ন ভোলা নদীর পাশের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জের বনাঞ্চলে। বিশেষ করে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আওতাধীন ধানসাগর, নাংলী, কলমতেজী, গুলশাখালী, আমারবুনিয়া, জিউধারা, বরইতলা, কাটাখালি,বৈদ্যমারি,জয়মনি ইত্যাদি স্থানসহ স্পর্শকাতর এলাকা সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলে গবাদিপশু প্রবেশ সম্পুর্ন নিষেধ আইনত দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছেন বন বিভাগ।তাদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে শুষ্ক মৌসুমে সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশকারী সকল জেলে বাওয়ালী, মৌয়ালী,দর্শনার্থীগন,বিড়ি সিগারেট ও মশাল অন্যান্য দাহ্য পদার্থ নিয়ে সুন্দরবনে প্রবেশ ও ব্যবহার সম্পুর্ন নিষিদ্ধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..