• বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
হেডলাইন :
সবাইকে সুন্দরবনের গুরুত্ব বুঝতে হবে মোংলায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইনের আয়োজনে বক্তারা দৌলতপুর আলিম মাদ্রাসায় হেফজ বিভাগের কোরআন শরীফ পাঠদান কার্যক্রমের শুভ সূচনা মোহনগঞ্জে বিএডিসির বীজে নষ্ট কয়েক হাজার কাঠা জমির বোরো ফসল কৃষক দিশেহারা বেনাপোল বন্দরে ক্রেন দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহাজানের জানাজা সম্পন্ন হয়েছে। ৬ বছর পর আনোয়ারায় ফিরছে ১৩০ বছরের বৈশাখী মেলা ও বলী খেলা ডায়ালাইসিস এর কষ্ট সহ্য হয়না, রাজবাড়ীর ভ্যানচালক শরিফুল বাঁচতে চায় নড়াইলের লোহাগড়ায় দাফনের ৭ মাস পর পার্ক ব্যবস্থাপকের মরদেহ উত্তোলন ও ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত কিশোরগঞ্জে ফিসারি দখলের পাঁয়তারা, অপপ্রচারের অভিযোগ

বেনাপোল বন্দরে ক্রেন দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহাজানের জানাজা সম্পন্ন হয়েছে।

জাকির হোসেন বেনাপোল / ৩৯ দেখেছেন
আপলোড : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

যশোরের বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দরে ক্রেনের সিলিং ছিঁড়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহাজান (৪৫)-এর জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।

বুধবার (৮ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১১ টার সময় বেনাপোল বলফিল্ড মাঠ প্রাঙ্গনে শ্রমিক শাহাজানের জানাজা অনুষ্ঠিত হয়। এর পর তাকে তাদের এলাকার কবর স্থানে সমাধিস্ত করা হবে।

উল্লেখ্য গতকাল মঙ্গলবার বন্দর এলাকায় পণ্য লোড করার সময় হঠাৎ করে ক্রেনের সিলিং ছিঁড়ে গেলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় আরও একজন শ্রমিক আহত হন বলে জানা গেছে।

এসময় জানাযার নামাজে উপস্থিত ছিলেন,বাংলাদেশ স্থলবন্দর চেয়ারম্যান(অতিরিক্ত সচিব)
মোহাম্মদ মানজারুল মান্নান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন,বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত,বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক) মোঃ সামীম হোসেন,শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নিয়াজ মাখদুম,পৌর বিএনপির সহ সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার, বেনাপোল সি এন্ড এফ এজেন্ট
অ্যাসোসিয়েশন এর সাবেক সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান স্বজন,বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টু, সাধারণ সম্পাদক লিটন হোসেন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং ইউনিয়ন ৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী।

আরও উপস্থিত ছিলেন,উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম,পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু সহ বেনাপোল স্থলবন্দরের সকল শ্রমিক বৃন্দ এবং
স্থানীয় সকল পর্যায়ে সাধারণ মানুষ উক্ত জানাজা নামাজে উপস্থিত ছিলেন।

জানাজায় উপস্থিত সবাই মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..